প্রতিবছর জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে দেখা যায় দৃশ্যটা। একসঙ্গে দৌড়ান কয়েক শ ক্রিকেটার। তাদের জন্য সেটা শুধু দৌড় নয়, পরীক্ষা। এবারের ঘরোয়া মৌসুমের জন্য গতকাল ও আজ ফিটনেসের সেই পরীক্ষা দিয়েছেন ক্রিকেটাররা।আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেখানে খেলার ছাড়পত্র পেতে হলে পাস করতে হবে ফিটনেসের এই পরীক্ষায়।
দুই দিনে চারটি করে এনসিএলের ৮ দলের ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিয়েছেন জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে।এবার এনসিএলে মূল দলের পাশাপাশি খেলবে সেকেন্ড ইলেভেন। সব মিলিয়ে প্রতিটি দলের ৪০ জন করে ক্রিকেটার ফিটনেস পরীক্ষা দেন। জাতীয় দলের ক্রিকেটাররা এই পরীক্ষার বাইরে ছিলেন।এবার ক্রিকেটারদের জন্য মানদণ্ড ছিল ৪ চক্করে ১৬ শ মিটার দৌড়ানো। গত বছর একই দূরত্ব ৬ মিনিট ৪০ সেকেন্ডে দৌড়ানোর মানদণ্ড ছিল।
তবে এবার পেসার এবং ব্যাটসম্যান ও স্পিনারদের জন্য আলাদা মানদণ্ড ঠিক করে বিসিবি।নির্দিষ্ট মানদন্ড সামনে রেখে দৌড়ান ক্রিকেটাররা১৬০০ মিটার দূরত্ব পেসারদের ৭ মিনিটে দৌড়ানোর মানদণ্ড ঠিক করে দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো