advertisement
advertisement

হারানো পাসপোর্ট দ্বিতীয়বার ইস্যুতে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ণ
হারানো পাসপোর্ট দ্বিতীয়বার ইস্যুতে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশের পাসপোর্ট

advertisement

হারানো, চুরি বা কোনো কারণে নষ্ট হওয়া পাসপোর্ট পুনঃ ইস্যুর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়মে পাসপোর্ট হারানো বা চুরি হওয়ার পর পুনঃ ইস্যুর ক্ষেত্রে অনলাইনে রিপোর্ট করা বাধ্যতামূলক।

একই সঙ্গে দ্বিতীয়বার বা পরবর্তী প্রতিবার পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হলে নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে গত সোমবার এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের সই করা পরিপত্রে হারানো, চুরি বা নষ্ট পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।পরিপত্রে বলা হয়েছে, পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার বিষয়টি অনতিবিলম্বে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট বা অনলাইনে রিপোর্ট করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর