advertisement
advertisement

সরকারি কেনাকাটার দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য সুযোগ তৈরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
সরকারি কেনাকাটার দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য সুযোগ তৈরি

advertisement

* কোনো কাজের জন্য প্রয়োজন না থাকলে দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা চাওয়া যাবে না।* জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রচলিত সরকারি ক্রয়পদ্ধতির সব ধাপ অনুসরণ না করেই কেনাকাটার সুযোগ।‘সুযোগবঞ্চিত ব্যক্তি’দের সরকারি কেনাকাটার দরপত্রে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে। এ বিধান রেখে ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।

সেখানে সুযোগবঞ্চিত ব্যক্তি বলতে বোঝানো হয়েছে, এ অধ্যাদেশ কার্যকর হওয়ার আগের ২০ বছরের মধ্যে বৈধ নিবন্ধন বা লাইসেন্স থাকা সত্ত্বেও সরকারি কেনাকাটায় অংশগ্রহণের প্রয়োজনীয় সুযোগ বা অনুকূল পরিবেশের অভাবে কোনো সরকারি ক্রয়প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি অথবা অংশগ্রহণ করেননি।

এখন ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করে এমন সুযোগবঞ্চিত ব্যক্তিদের সরকারি দরপত্রে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে।এ ছাড়া সংশোধিত আইনে অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা, নারী দরপত্রদাতাদের অংশগ্রহণ বাড়াতে যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর