advertisement
advertisement

ইংল্যান্ড কি ছক্কা মারতে ভুলে গিয়েছিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
ইংল্যান্ড কি ছক্কা মারতে ভুলে গিয়েছিল

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক

advertisement

চেস্টার-লি-স্ট্রিটে গতকাল রাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৯ রানে জিতেছে ইংল্যান্ড। ম্যাচে ইংল্যান্ডের স্কোর কার্ড দেখে কেউ কেউ অবাক হতে পারেন। ছক্কা নেই!ইংলিশ ব্যাটসম্যানরা যে মেজাজে সাদা বলের ক্রিকেট খেলেন, তার সঙ্গে ব্যাপারটা বেমানান। সর্বশেষ পাঁচ বছরের কথা ধরুন। ওয়ানডেতে এ সময়ে ন্যূনতম ৪০০ ছক্কা মারা ৬ দলের মধ্যে ইংল্যান্ড (৬৬ ম্যাচে ৪৩১ ছক্কা) সবচেয়ে কম ম্যাচ খেলেছে।

আরও দুই বছর পিছিয়ে গেলে মানে সাত বছর (১ জানুয়ারি, ২০১৯ থেকে)—তাহলে দেখা যাচ্ছে, এ সময়ে ন্যূনতম ৬০০ ছক্কা মারা তিনটি দলের মধ্যেও ইংল্যান্ডই (১০৬ ম্যাচে ৬৭৭ ছক্কা) সবচেয়ে কম ম্যাচ খেলা দল। ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেজাজে ছক্কার যে একটা বিশেষ অবস্থান আছে, সেটা বোঝাতে এই তথ্যগুলো দেওয়া।সেই মেজাজের আবার দুটি ভাগ—আগে অথবা পরে ব্যাটিং। সেখানে দেখা যাচ্ছে, আগে ব্যাটিং করলে ইংলিশ ব্যাটসম্যানদের মেজাজ চড়া থাকে বেশি।

যেমন ধরুন, ওয়ানডেতে সর্বশেষ পাঁচ বছরে আগে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ছক্কা মারা দল ইংল্যান্ড (৩১০)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর