advertisement
advertisement

ইসরায়েলের সঙ্গে বাগ্‌যুদ্ধে কোচকে সমর্থন আয়ারল্যান্ড প্রধানমন্ত্রীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
ইসরায়েলের সঙ্গে বাগ্‌যুদ্ধে কোচকে সমর্থন আয়ারল্যান্ড প্রধানমন্ত্রীর

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন

advertisement

আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন মন্তব্যটা করেছিলেন গত সপ্তাহে। ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) তার কড়া জবাব দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর হালগ্রিমসনের পাশে দাঁড়ালেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন।উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ সামনে রেখে স্কোয়াড ঘোষণায় সংবাদ সম্মেলনে হালগ্রিমসন বলেছিলেন, ‘আমরা গণহত্যার সঙ্গে খেলছি না, আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি।

আমরা ইসরায়েলের বিপক্ষে খেলছি, তাদের সঙ্গী হয়ে নয়।’ আইএফএ সামাজিক যোগাযোগমাধ্যমে এর কড়া জবাবে হালগ্রিমসনের মন্তব্যকে ‘অজ্ঞতা, ভণ্ডামি ও মূর্খতা’ বলে আখ্যা দেয়।কিন্তু নিজেদের জাতীয় দলের কোচের সমর্থনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের এমন মন্তব্য ‘গ্রহণযোগ্য নয়’।

গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মার্টিন সাংবাদিকদের বলেন, আইএফএর এই মন্তব্য প্রত্যাহার করা উচিত।নেশনস লিগে ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর