ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গ্রিনল্যান্ড নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার গ্রিনল্যান্ড ও ডেনমার্কের নেতাদের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন।
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের পর দুই পক্ষের সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছিল, এই চুক্তির ফলে তা কিছুটা কমেছে।নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘এটা দীর্ঘমেয়াদি ও চমৎকার একটি সম্পর্ক হতে যাচ্ছে।
এটি ইউরোপ, যুক্তরাষ্ট্র ও সবার জন্যই অসাধারণ একটি বিষয়।’১০ পৃষ্ঠার এ চুক্তিতে বলা আছে, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চলে দুটি সামরিক ঘাঁটি নির্মাণ করবে।গ্রিনল্যান্ডে এখনো উত্তোলন না করা বিরল খনিজের মজুত রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।